,

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্টের নতুন স্পিকার হচ্ছেন দেশটির পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হচ্ছেন। আজ শনিবার তিনি শপথ গ্রহণ করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা আশরাফ ইতোপূর্বে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্য দলগুলো স্পিকার, সিনেট চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রাদেশিক গভর্নর ইত্যাদি পদগুলোর ব্যাপারে যতটা আগ্রহী, মন্ত্রী হতে ততটা আগ্রহী নয়। তারা মন্ত্রিসভায় না গিয়েই শাহবাজ সরকারকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। তবে শাহবাজ শরিফ চাইছেন, মন্ত্রিসভা যেন হয় সর্বদলীয়।

এদিকে, আজই পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। এ অধিবেশন হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ওইদিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সম্ভবত আজই তা হবে।

এর আগে আসাদ কায়সার পদত্যাগ করার পর পার্লামেন্টের স্পিকারের পদটি শূন্য হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে তিনি পদত্যাগ করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য