,

‘আমাদের প্রথম বৈশাখ, এত্ত স্পেশাল হবে ভাবিনি’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি এখন ঘরসংসার নিয়েই ব্যস্ত। সময়টাও বেশ কাটছে। অন্তঃসত্ত্বা পরীর পাশে এখন সারাক্ষণই আছে তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। এই মুহূর্তে পরীর মন যতটা ভালো রাখা যায় সে চেষ্টাই করছেন তিনি। যার প্রমাণ মেলে পরীর ফেসবুকে।

এবারের বৈশাখটাও ছিল পরী-রাজের সংসারে প্রথম পহেলা বৈশাখ। আর এদিনটি স্মরণীয় করে রাখতে পরীর জন্য বিশেষ আয়োজন রেখেছিলেন রাজ। যা ‘গুনিন’খ্যাত এই অভিনেত্রী জানালেন তার ফেসবুকে।

এক ফেসবুক পোস্টে পরী বলেন, ‘আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুইদিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমতো সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর

সে যে কত সব আয়োজন করে ফেললো! আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি।’

সবশেষে পরী রাজকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, রাজ থ্যাংক ইউ জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য