,

মুক্ত বাতাসে নিশ্বাস নেওয়ার সময়, বললেন বিলাওয়াল ভুট্টো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, গত মাসে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর জারি করা বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ব্যবহার করা হয়নি। তার এ বক্তব্যের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে নিশ্বাস নেওয়ার সময় এখন।

তিনি এক টুইট বার্তায় লিখেছেন, দেশের গণতন্ত্র, সংবিধান এবং আইনের শাসনকে সমর্থন করা এবং রক্ষা করা প্রত্যেক পাকিস্তানি এবং ইনস্টিটিউশনের দায়িত্ব।

পিপিপি চেয়ারপারসন আরও বলেন যে সংসদ, বিচার বিভাগ এবং সংস্থাগুলোর বিতর্কিত ইস্যু থেকে মুক্ত করে সাংবিধানিক ভূমিকায় রূপান্তর করা সহজ হবে না।

বিলাওয়াল আরও বলেন, পাকিস্তানের সব সমস্যার সামাধান হলো গণতন্ত্র, গণতন্ত্র এবং আরও গণতন্ত্র। এই পথে চলতে থাকলে পৃথিবীর কোনো শক্তিই পাকিস্তানের অগ্রগতি ঠেকাতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, একই ইস্যুতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরীফও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টুইটারে তিনি মন্তব্য করে বলেন, আপনি (ইমরান) ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য একটি বিপজ্জনক খেলা খেলেছেন। ষড়যন্ত্র তত্ত্বের জন্য ন্যাশনাল সিকিউটির কাউন্সিলের (এনএসসি) মতো গুরুতর ফোরাম ব্যবহার করা হয়েছিল বলেও ধারাবাহিক টুইট বার্তায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

২০২২ সালের ১০ এপ্রিল মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান। ইমরান খান দাবি করে আসছেন যে তার অনাস্থা ভোটের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। ইমরান সরকারকে উৎখাতের জন্য বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সেনাবাহিনীর শীর্ষ নেতাদের কয়েক দফায় অবহিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইএসপিআর মহাপরিচালক বিষয়টি স্পষ্ট করে বলেন, ওখানে ‘ষড়যন্ত্র’ শব্দটা ছিল কি? আমার মনে হয় ছিল না।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না