,

ডুবে গেছে রাশিয়ার সেই যুদ্ধজাহাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরে অবস্থান করা রাশিয়ার গুরুত্বপূর্ণ সেই যুদ্ধজাহাজটি ডুবে গেছে। এর আগে গত বুধবার (১৩ এপ্রিল) বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, বন্দরে নেওয়ার সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ায় ডুবে যায় মস্কভা নামের রুশ যুদ্ধজাহাজটি।

৫১০ কেবিন ক্রু সম্বলিত রাশিয়ার মিসাইল ক্রুজার এ জাহাজটিকে দেশটির সামরিক শক্তির প্রতীক হিসেবে দেখা হতো। ইউক্রেন হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধজাহাজটি। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ছিল ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের পর যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে এটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কিন্তু পুরো ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনে ওই অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ইউক্রেনের তৈরি দুইটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এটা রাশিয়ার জাহাজে হামলার দ্বিতীয় ঘটনা। কারণ গত মাসেও রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করে ইউক্রেন।

ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ার এ যুদ্ধজাহাজটি ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। এটিতে রয়েছে ১৬টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অনেকগুলো আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, টরপেডো ও বন্দুক। কৃষ্ণ সাগরে রাশিয়ান বহরের এ জাহাজটি ইউক্রেনে হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড