,

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার পর শহীদ নগর বউ বাজারের প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ওই কারখানায় আগুন লাগে দুপুর ১২টা ৬ মিনিটে। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিউটি অফিসার আরও বলেন, প্লাস্টিক কারখানাটি টিনশেডের। এ কারণে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য