,

কী অপরাধ করেছি আমি: ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগের পর দেশজুড়ে ধারাবাহিক জনসভা শুরু করেছেন দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দেশটির পেশোয়ার শহরে বিশাল একটি জনসমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে ইমরান খান তার বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে মধ্যরাতে আদালত বসানোর সমালোচনা করেছেন।

পেশোয়ারের সমাবেশে ইমরান খান বলেন, ‘কী অপরাধ করেছি আমি যে আপনারা রাত ১২টায় আদালত বসালেন, আপনারা রাতের অন্ধকারে আদালত বসালেন। অথচ আমি কখনো কোনো প্রতিষ্ঠান বা আদালতের বিরুদ্ধে মানুষকে উসকে দেইনি।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেওয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুর্নবহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। গত শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি।

গত শনিবার মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্ট খোলা হয়। এ সময় প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান। তখন জানানো হয়েছিল যে, হাইকোর্ট একটি জরুরি পিটিশনের শুনানি করবে। যেখানে অভিযোগ করা হয়েছে যে, ইমরান খান রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করছেন এবং সেনাপ্রধানকে পদচ্যুত করার সুপারিশ করেছেন। ফলে জনস্বার্থে আদালতের ওই আদেশ বাতিল করে দেওয়া উচিত।

তবে শেষপর্যন্ত ইমরান খানের ওই আদেশ কার্যকর হয়নি। ফলে ওই পিটিশনেরও আর শুনানি হয়নি। ধারণা করা হচ্ছে, এসব কারণেই মধ্যরাতে আদালত বসানোর বিষয়টি ইমরান খানের পেশোয়ারের ভাষণে উঠে আসে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য