,

বৈশাখের প্রথম দিনে ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বৈশাখের প্রথম দিন। কাগজে কলমে দেশে গ্রীষ্মের শুরু। বৈশাখের শুরু থেকেই বৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও অস্বস্তিকর গরমের শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেশের ছয় বিভাগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিনে ঢাকার আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরমের অস্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। তবে আগামী তিনদিনে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে বৃষ্টির খবর পাওয়া গেছে। এর মাঝে রংপুর বিভাগের ডিমলায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া একই বিভাগের রংপুর সদর ও রাজারহাটে বৃষ্টি হয়েছে ১৪ ও ১৫ মিলিমিটার। এছাড়া সিলেট বিভাগের সিলেট সদরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেট সদর ও রংপুর বিভাগের রাজারহাটে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য