,

যাত্রীর ফেলে যাওয়া নগদ ২লক্ষ টাকা ও ল্যাপটপ ফিরিয়ে দিলেন অটোচালক

news-image

অনলাইন ডেস্ক : মহেশতলা থানা এলাকার অটোচালক শেখ রবিয়াল যাত্রীর ফেলে যাওয়া নগদ দুই লক্ষ টাকা, ল্যাপটপ থানায় জমা দিয়ে মানবিকতা ও সততার নজির রাখলেন। তার সততার জন্য হারানো জিনিসপত্র ও নগদ টাকা পেলেন সুরজিৎ সাহা নামের ওই যাত্রী।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বজবজ পায়েস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। মহেশতলার দিকে স্ত্রীসহ অটোতে করে বাড়ি ফিরছিলেন নুঙ্গি পারবাংলার বাসিন্দা সুরজিৎ সাহা। এ সময় তার সঙ্গে অফিসের ব্যাগ ছিল। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন সুরজিৎ। তার ব্যাগের মধ্যে নগদ দুই লক্ষ টাকা, ল্যাপটপ এবং দরকারি কাগজপত্র ছিল।

সুরজিৎ অটোতে যেতে যেতে মনেরভুলে টাকা ও কাগজপত্র ভর্তি ব্যাগ, ল্যাপটপ অটোতে ফেলে যান। যখন মনে হয় ততক্ষণে বাড়িতে পৌঁছে গিয়েছেন সুরজিৎ। ব্যাগের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে বজবজ ফাঁড়ি এবং মহেশতলা থানায় বিষয়টি জানান। পুলিশ তাৎক্ষণিক রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। কিন্তু কোনওভাবেই অটোটিকে শনাক্ত করতে পারা যায়নি।

এমন পরিস্থিতিতে বুধবার সকালেই অটোচালক শেখ রবিয়াল মহেশতলা থানায় সুরজিতের ব্যাগটি নিয়ে সশরীরে হাজির হন। তিনি বলেন, ‘যে জিনিস আমার নয়, তা আমি কেন নিয়ে নেব?’ স্বাভাবিকভাবেই অটোচালকের এই সততার কারণে মহেশতলা থানার পুলিশ তাকে সংবর্ধনার দেয়। সুরজিৎবাবুও অটোচালক শেখ রবিয়ালকে নগদ ৫০০০/- টাকা আর্থিক পুরস্কারে পুরস্কৃত করেছেন। অটোচালকের এই কাজে স্থানীয় মানুষও ধন্য ধন্য করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য