,

ভক্তদের জন্য সিয়াম-পূজার বৈশাখী উপহার

news-image

বিনোদন প্রতিবেদক : পহেলা বৈশাখে ভক্ত-শ্রোতাদের উপহার দিলেন হালের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরি। নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার তাদের নতুন সিনেমা ‘শান’র একটি গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম হলো ‘চলো পাখি হই’।

প্রসেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। কণ্ঠ দিয়েছেন বলিউডের দুই জনপ্রিয় শিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছল। ‘শান’ সিনেমার পরিচালক এম রাহিম জানান, গানটি মূলত ‘শান’ এর পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার।

পরিচালক আরও জানান, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যেকোনো বড় কন্টেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যায় প্রকাশ পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হল। কারণ গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই নববর্ষের দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেওয়া।

এ সিনেমার মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এরপর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম ও পূজা। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি শুটিংয়ের শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো। ঈদেই দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

সিনেমায় সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য