,

ধাক্কা খেয়ে অপূর্ব-মেহজাবীনের প্রেম!

news-image

বিনোদন প্রতিবেদক : গল্পের নায়ক আদিল খান। তিনি সিনেমায় দেখেছেন ধাক্কা খেয়ে নায়ক নায়িকার প্রেম হয়! সিনেমার সেই অসাধারণ ঘটনাটি তার জীবনেও ঘটুক, এটাই আদিল খানের জীবনের একমাত্র চাওয়া।

আর এই অদ্ভুত চরিত্রে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। সিএমভি’র ব্যানারে ‘উড়ো প্রেম’ নামে ঈদের বিশেষ একটি নাটকে এ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ধাক্কাতেও দেখা যাবে অপূর্বকে।

নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান।

এতে দেখা যাবে, ধাক্কা খেয়ে প্রেমে পড়তে গিয়ে আদিল খানের জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা।

নির্মাতা মহিম বলেন, ‘হালকা কমেডি ও মিষ্টি প্রেমের গল্প এটি। যাতে শেষ পর্যন্ত কি আদিল খানের জীবনে ধাক্কা খেয়ে উড়ো প্রেম আসবে? আর তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নাটকের শেষ পর্যন্ত।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘উড়ো প্রেম’ উন্মুক্ত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য