,

এনজিও কর্মীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, বিএনপি নেতা কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : নারী এনজিও কর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভ্রন হত্যার মামলায় হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এম মঞ্জুর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আজ বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মঞ্জুর আলম আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজারের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ফখরুল ইসলাম গুন্দু বলেন, হলদিয়া পালন ইউপিতে যাওয়া এক বেসরকারি সংস্থার নারী কর্মীকে বিয়ের প্রলোভনে গত দুই বছর ধরে শারীরিক সম্পর্ক করে আসছিলেন মঞ্জুর আলম। তাকে বিয়ে করার জন্য ৩০০ টাকার একটি স্ট্যাম্পে বিয়ের ফর্দনামাও করেছিলেন তিনি। ওই নারী এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন। পরে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান বিএনপি নেতা মঞ্জুর আলম।

ফখরুল ইসলাম বলেন, গত ৪ জানুয়ারি বিয়ের কাবিনামার কথা বলে ওই নারীকে উখিয়ার মরিচ্যা বাজারে মঞ্জুর আলমের বাসায় এনে মারধর করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা ওই নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ওই ঘটনায় ভুক্তভোগী উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থেকে ইউপি সদস্য মঞ্জুর উচ্চ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন চান। কিন্তু উচ্চ আদালতে তাকে জামিন না দিয়ে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মঞ্জুর। কিন্তু আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। এরই মধ্যে ধর্ষণের প্রমাণ পাওয়ায় মঞ্জুরের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে উখিয়া থানা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা