,

প্রবাসীদের এনআইডি পেতে লাগবে না দ্বৈত নাগরিকত্ব সনদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের এখন থেকে বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব সনদ নেওয়ার প্রয়োজন হবে না। সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতেই সেবা পাবেন তারা।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) এমন নির্দেশনা দিয়েছে মাঠ কর্মকর্তাদের।

ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি প্রবাসী নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি কঠিন করার ভাবনা থাকলেও সেখান থেকে সরে এসেছে কমিশন। প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি ইউরোপ, আমেরিকা, জাপান, কানাডাসহ বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের সরকার থেকে দ্বৈত নাগরিকত্ব সনদও নেওয়ার প্রয়োজন হবে না। তবে যারা বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক হতে চাচ্ছেন তাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন ইসির নির্দেশনাটি সব উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনার অনুলিপি সব আঞ্চলিক, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদেরও দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য