,

এই ঈদেও থাকছে তাহসান-মিম

news-image

বিনোদন প্রতিবেদক : বিগত কয়েক বছর ধরেই বিশেষ দিনগুলোতে হাতেগোনা কিছু নাটক বা টেলিছবিতে দেখা যায় সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমকে। আর তার সঙ্গে প্রায় দেখা মেলে সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানকে। এবার ঈদেও এই তারকারা জুটি বেঁধেছেন তিনটি নাটকে।

এরই মধ্যেই মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ নাটকের শুটিং শেষ করেছেন তাহসান-মিম। আর কিছুদিনের মধ্যেই ‘মরিবার হলো তার সাধ’ নাটকের শুটিং করবেন তারা। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।

চিত্রনায়িকা মিমের ভাষ্য, ‘এর আগেও জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছি আমরা। এবার ঈদে ভক্তদের কথা বিবেচনা করে তিনটি নাটকের কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি হয়ে গেলাম। কারণ তার সঙ্গে কাজের বোঝাপড়াটাও দারুণ।’

মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, ‘আমরা একসঙ্গে যে খুব বেশি কাজ করেছি, তা কিন্তু না। তবে যে ক’টি করেছি, দর্শক তা পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য