,

এবার নাটকে ফিরলেন শখ

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছর ২৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এর মাস দুয়েক পর নাচ দিয়ে কাজে ফেরেন এই অভিনেত্রী। এবার দাঁড়ালেন টিভি ক্যামেরার সামনে। অভিনয় করলেন নাটকে। নাম ‘ফাটাফাটি প্রেম’।

জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গত মাসে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে।

বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছে বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।’

নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ে নিয়েই এর গল্প। খুব দৌড়ঝাঁপ আছে, অ্যাকশন আছে। খুব মজার গল্প এটি।’

আসন্ন ঈদ উৎসবের জন্য এটি নির্মিত হয়েছে। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন নেয়ামত ভূঁইয়া।

উল্লেখ্য, গত বছর ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ। শখের স্বামীও এক সময় মডেলিংয়ে যুক্ত ছিলেন। তার নাম রহমান জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য