,

পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনের হাতে বন্দি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রভাবশালী মিত্র ভিক্টর মেদভেরচুককে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চায় ইউক্রেন। মেদভেরচুক বর্তমানে ইউক্রেনের হাতে বন্দি রয়েছেন।

বিনিময়ে রাশিয়ায় বন্দি ইউক্রেনীয়দের ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে ইউক্রেন। আজ বুধবার সকালে এই শর্তের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

টেলিগ্রামে মেদভেদচুকের একটি ছবি শেয়ার করেন জেলেনস্কি। এর আগে মঙ্গলবার ভোরে বিশেষ অভিযানে পলাতক এই নেতাকে আটকের কথা স্বীকার করেন জেলেনেস্কি। বিশেষ এই অপারেশনটি করার জন্য ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে ধন্যবাদ জানান তিনি।

টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘যারা এখন রাশিয়ান বন্দিদশায় রয়েছে, তাদের মুক্তি দেওয়ার বিনিময়ে এ লোকটিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছি রাশিয়ান ফেডারেশনকে।’

তিনি আরও বলেন, সামরিক ছদ্মবেশ ব্যবহার করা তার জন্য বিশেষ নিন্দনীয় কাজ। তার মতো একজন সৈনিক এভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করল কী করে?

যুদ্ধকালে মেদভেরচুকের সামরিক পোশাক পরা মানে যুদ্ধকালীন নিয়মের আওতায় পড়া বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য