,

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার এক বার্তায় প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই অঞ্চলের দেশগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো কাটিয়ে উঠতে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ।

গত সোমবার প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে তিনি পেয়েছেন ১৭৪ ভোট।

সংবিধান অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে ইমরান খানকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য