,

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

news-image

নিউজ ডেস্ক : ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মজনু ও সাধারণ সম্পাদক মাইদুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কলেজ ক্যাম্পাস এখনও উত্তপ্ত রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে থেমে থেমে রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে।

সলিমুল্লাহ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন হলে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে যাচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা