,

মারা গেলেন নাটকের সেই লাইটম্যান

news-image

বিনোদন প্রতিবেদক : নাটক ও টেলিছবিতে লাইটম্যান হিসেবে কাজ করতেন সবুজ। নাটকের শিল্পীদের আলোকিত করাই ছিল তার কাজ। সদাহাস্য এই লাইনম্যান এবার ডুবে গেলেন অন্ধকারে। ছয়দিন আইসিইউতে থাকার পর মারা গেলেন তিনি।

গত ৬ এপ্রিল জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর নাটকের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হন লাইটম্যান সবুজ। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। আজ মঙ্গলবার তিনি মারা গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন একাধিক অভিনয়শিল্পী।

এর মধ্যে রাশেদ মামুন অপু ফেসবুকে লিখেছেন, ‘আমাদের আলোকিত করতে গিয়ে নিজেই অন্ধকারে চলে গেলেন সবুজ। আমাদের লাইটের সবুজ।’

সবুজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরও বেশ ক’জন অভিনেতা।

অন্যদিকে, নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘নাটকের দৃশ্যের লাইট বাড়ানো বা ব্যালেন্স করার জন্য এক ধরনের সাদা বোর্ড ব্যবহার করি আমরা। সবুজ শুটিং হাউজের দোতলার বারান্দায় ওরকমই একটা বোর্ড ঠিক করছিল। বাইরে প্রচুর বাতাস ছিল। এমন সময় রাস্তায় থাকা বিদ্যুতের লাইনের সঙ্গে বোর্ডের ধাক্কা লাগে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল সবুজ। এরপর দ্রুত তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘একেবারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটা। আমাদের শুটিং হাউজের কারেন্ট বন্ধ ছিল। সে বোর্ড ঠিক করতে গিয়ে জাস্ট বোর্ডটা রাস্তার তারের ওপর পড়লো, আর সে গিয়ে হাতটা দিলো। সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা। আমার বেশি খারাপ লাগছে তার মা-বাবার কথা ভেবেও। সে তাদের একমাত্র সন্তান।’

দুর্ঘটনাটি ঘটে ‘প্রথম প্রথম প্রেম’ নাটকের সেটে। চয়নিকা চৌধুরী জানান, তার শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

জানা গেছে, বিকেলের মধ্যেই এই লাইটম্যানের জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য