,

ইনডেক্স গ্রুপের নতুন এএমডি মামুনুর রশিদ

news-image

অনলাইন ডেস্ক : মো. মামুনুর রশিদ সম্প্রতি ইনডেক্স গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি গ্রুপের এক্স-ইনডেক্স কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক ছিলেন।

মামুনুর রশিদ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপ্রোটারস অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভাইস প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সম্মানিত সদস্য।

তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক আড়ং, রহিম আফরোজ, সমিট পাওয়ার লিমিটেড, সেবা ফোন এবং কাজী ফার্মসে বিভিন্ন উচ্চতর পদে দায়িত্ব পালন করেন।

মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ১৯৮৭ সালের বি.কম পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং ১৯৮৯ সালের এম.কম (ব্যবস্থাপনা) পরীক্ষায় প্রথম শ্রেণিতে চতুর্থ স্থান অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য