,

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের বাড়িঘর-ফসলের ক্ষতি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট ইউনিয়ন ও পূর্বভাগ ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে দুই শতাধিক বাড়িঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্হানীয়রা জানান, ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। এতে ইউনিয়নের ভলাকুট, বাঘী, কুঠুই, খাগালিয়া, বালিতলাট, দূর্গাপুর ও কান্দি গ্রামের প্রায় আড়াই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবনের চাল উড়িয়ে নিয়ে গেছে। শিলাবৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। গাছপালা উপড়ে গেছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান শাওন জানান, ঝড়ে ভলাকুট ইউনিয়নে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। উপজেলার পূর্বভাগ ইউনিয়নে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য