,

দিনে ৪ ঘণ্টা কারখানায় গ্যাস বন্ধ রাখার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের ঘাটতি সামলাতে রোজার মাসে শিল্প কারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখতে হবে। এই নিয়ম কার্যকর থাকবে ১৫ দিন। একইসাথে বিতরণ কোম্পানিগুলোকে বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এর আগে বিকাল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। ঈদ-উল-ফিতর পর্যন্ত ওই নির্দেশনা বলবৎ থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য