,

পাওয়া-না পাওয়ার চিন্তা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : পাওয়া এবং না পাওয়ার চিন্তা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার জাতীয় প্রেসক্লাবে অন্তরে মম শহীদ জিয়া, কেন্দ্রীয় কমিটি উদ্যোগে ‘লাগামহীন দ্রব্যমূল্য ও দুর্নীতি: অসহায় জনগণ’শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান স্বৈরাচার সরকারের হাত থেকে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিতে হলে সরকারের পতন ছাড়া বিকল্প নেই। কারণ মানুষের আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। তারা মানুষের টাকা লুটে নিয়ে বিদেশে বেগম পাড়া বানাচ্ছে।

‘তারা ৯ বছরে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে। আসুন যার যার জায়গা থেকে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিই। এখানে কে কি পেলাম, কি পেলাম না সেই চিন্তা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

লাগামহীন দ্রব্যমূল্য ও সরকারের দুর্নীতির কারণে অসহায় জনগণ মন্তব্য করে সেলিমা রহমান বলেন, এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা হত্যা, গুম ও খুনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নির্যাতন করছে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার। অনেকের নামে মিথ্যা মামলা। ৩৫ লাখ নেতাকর্মী আসামি।

তিনি বলেন, আজকে বাংলাদেশের সাধারণ মানুষ কি কষ্টে আছে তা সবাই জানেন। আজকে দুইজন কৃষক আত্মহত্যা করেছে। তাদেরকে সার, সেচ ও অন্যান্য সেবা দেয়া হয়না। একজন রিকশাচালক আত্মহত্যা করেছে। কারণ তার রিকশা নিয়ে যাওয়া হয়েছে। আজকে মধ্যবিত্ত সমাজ বলতে কিছু নেই। আজকে উচ্চবিত্ত ও নিম্নবিত্ত সমাজ তৈরি হয়েছে। ভালো চাকুরিজীবী মানুষও টিসিবির ট্রাকের লাইনে দাঁড়িয়ে থাকছে। অন্যদিকে সরকার উন্নয়নের নামে মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করছে। ব্যাংক লুট হচ্ছে। মানুষের আয় কমেছে। সাধারণ মানুষ তাদের পরিবার গ্রামে পাঠিয়ে দিচ্ছে। সবদিক থেকেই এই সরকার মানুষকে নির্যাতন করছে।

ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা