,

চট্টগ্রামে ট্রাক চাপায় দম্পতি নিহত: চালক আটক

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে ‘পিষে মারা’ সিমেন্ট মিক্সার মেশিনবাহী ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সোমবার এ তথ্য জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার।

তিনি বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে নামার পথে ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার ইকবাল উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালককে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত ট্রাকচালক আলী হোসেন (৪৯) মাগুরার ইলিয়াস হোসেনের ছেলে।

এর আগে গত বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কোতোয়ালী থানার লালখান বাজারের আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হন। নিহত ইকবাল হোসেন চৌধুরী জ্যাক মেশিনারি কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার ও তার স্ত্রী সখিনা ফাতিমা নগরীর মোস্তফা-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষিকা।

এ ঘটনায় নিহত ইকবাল হোসেন চৌধুরীর ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক তসলিম চৌধুরী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য