,

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লিগ-(নওয়াজ) নেতা শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আজ (সোমবার) বসছে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন। এতে শেহবাজ হতে যাচ্ছেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী।

রোববার তিনি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। একইদিনে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পিটিআই’য়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও মনোনয়ন জমা দেন। এক্ষেত্রে শেহবাজের প্রধানমন্ত্রী হওয়া এখন অনেকটাই নিশ্চিত।

স্থানীয় সময় বেলা ২টার দিকে জাতীয় পরিষদের এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। খবর দ্য ডন অনলাইনের।

৭০ বছর বয়সী শেহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। এছাড়া, শেহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর বর্তমান সভাপতি।

সংসদে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য