,

কৃষি-গবেষণা সূচকে দেশসেরা বশেমুরকৃবি

news-image

গাজীপুর প্রতিনিধি : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। গতকার শনিবার স্পেনের সিমাগো ইনস্টিটিউশন এ র‌্যাঙ্কিং প্রকাশ করে।

আজ রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদণ্ডে এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স ও গবেষণার সূচকে আবার প্রথম স্থান অর্জন করেছে। বিশ্বের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণায় সিমাগো ইনস্টিটিউশনের জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিক মানের গবেষণা ও স্বীকৃতি অর্জনের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। তিনি কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের প্রতিষ্ঠান, যেখান এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য