,

ইমরান-রেখার বিয়ে ভেঙেছিল কেন?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের সঙ্গে তারকা ক্রিকেটারদের প্রেম ও বিয়ের বিষয়টি নতুন নয়। বিভিন্ন সময় এই দুই অঙ্গনের বহু তারকাকে জড়িয়ে বহু গুঞ্জন সামনে এসেছে। জনপ্রিয় বলিউড অভিনেত্রী রেখা ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার তথা বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের নামও রয়েছে সেই তালিকায়।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সুর্দশন হওয়ায় নারী মহলে ইমরান খানের জনপ্রিয়তা ছিল বরাবরই আকাশছোঁয়া। তার প্রেমে পড়েছেন বলিউডের তাবড় তাবড় নায়িকারা। রেখা থেকে শুরু করে জিনাত আমন, শাবানা আজমি ও মুনমুন সেনের সঙ্গে ‌‘লেডি-কিলার’ ইমরানের সম্পর্ক ছিল রীতিমতো চর্চিত।

তবে ইমরানের সঙ্গে রেখার প্রেম ছিল সবচেয়ে চর্চিত। এমনকি শোনা যায়, বিয়ে প্রায় নিশ্চিত হয়েছিল দুজনের। শুধুমাত্র রেখার সঙ্গে সময় কাটাতে বারবার লাহোর থেকে মুম্বাই আসতেন ইমরান খান।

আরও জানা গেছে, একসঙ্গে নাইটক্লাব থেকে শুরু করে রেখার বাড়িতেও দেখা যায় তাদের। একটি সংবাদপত্রে তাদের সম্পর্ক নিয়ে বিস্তর লেখাও হয়। মুম্বাইয়ের সৈকতে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ঘুরতে দেখা গেছে দুজনকে।

এমনকি রেখার মা-ও চাইতেন, ইমরানকে বিয়ে করুক রেখা। কিন্তু শেষ অবধি সেই সম্পর্ক টেকেনি। ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনদিন কোনো মন্তব্য করেননি রেখা।

তবে ইমরান খান সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘নায়িকাদের সঙ্গ অল্প সময়ের জন্যই ভালো লাগে। আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়ে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই। আমি কখনো ভাবতেও পারি না কোন সিনেমার নায়িকাকে বিয়ে করবো।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য