,

মোশাররফ করিমের একি হাল

news-image

বিনোদন প্রতিবেদক : গোটা শরীরজুড়েই কাদা। তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। এমনই এক ব্যক্তির ছবি এখন ফেসবুক দাপড়ে বেড়াচ্ছে। একটু ভালোভাবে তাকালে কারো চিনতে অসুবিধে হবে না যে এটা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

কিন্তু এমন হাল কেন? কী কারণে? জানা গেল, ‘যমজ ১৫’ নাটকের জন্যই কাদায় গোড়াগোড়ি খেতে হয়েছে তাকে। আর দৃশ্যটি বাস্তব করতে কার্পণ্য করেনি এই অভিনেতা। আগামী ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে নাটকটি। বরাবরের মতো এতেও মোশাররফকে দেখা যাবে কদু, এক্কা ও নেক্কা- তিনটি চরিত্রে।

‘যমজ’ বেশ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। অনেক বছর ধরে প্রতি ঈদেই নাটকটির একটি করে পর্ব নির্মিত হয়। সাফল্যের সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে ‘যমজ ১৫’। কচি খন্দকারের রচনায় এটি পরিচালনা করছেন আজাদ কালাম। এবারের ‘যমজ’-এ মোশাররফ করিমের সঙ্গে যুক্ত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত ফারিয়া শাহরিন ও শরাফ আহমেদ জীবন।


‘যমজ ১৫’ নিয়ে ফারিয়া শাহরিন বলেন, ‘অনেকদিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তাও আবার অবশেষে বড় আয়োজনে “যমজ ১৫” নাটকে। এমন একটি নাটকে তার সঙ্গে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য