,

বলিউড অভিনেতা শিব কুমার আর নেই

news-image

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন। গতকাল রোববার রাতে মুম্বাইতে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

আজ সোমবার সকালে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আয়েশা রাজা। তিনি লিখেছেন, ‘আর কী বলব আমার বন্ধু শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে।’

শিব কুমার সুব্রহ্মণ্যম ‘টু স্টেটস’, ‘হিচকি’, ‘নেইলপলিশ’, ‘রকি হ্যান্ডসাম’ সহ অনেক ছবিতে অভিনয় করেছিলেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে।

চিত্রনাট্যকার হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন সুব্রহ্মণ্যম। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপরার ‘পারিন্দা’র চিত্রনাট্য লিখেছিলেন তিনি। এ ছাড়া লিখেছেন ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘ইস রাত কি সুবাহ নাহি’, ‘অর্জুন পণ্ডিত’, ‘চামেলি’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ এবং ‘তিন পাত্তি’র চিত্রনাট্য। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবির জন্য ‘সেরা গল্প’ এবং ‘পারিন্দা’ ছবির জন্য ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

তিন দশক ধরে হিন্দি সিনেমা ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার।তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।

আজ সকালেই সুব্রহ্মণ্যমের শেষকৃত্য সম্পন্ন হয়। মুম্বাইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানভূমে হয় তার শেষকৃত্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য