,

৩ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও

news-image

নিউজ প্রতিবেদক : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। সিলেট ও রংপুরে বৃষ্টির প্রবণতা ছিলো বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে।

সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (একদিনে ২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারি (একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ডিমলা ও নিকলিতে, ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো রাজশাহীতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য