,

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন: প্রথম ধাপে জয়ী ম্যাক্রোঁ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছ প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির দুই ধাপের ভোটের প্রথম পর্বে ডান-বাম এবং মধ্যপন্থী মিলিয়ে ১২ জন প্রার্থী অংশ নেন। রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁ জয় পেয়েছেন। দ্বিতীয় পর্বে ম্যাক্রোঁর সঙ্গে লড়বেন চরম ডানপন্থি জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন।

বেসরকারিভাবে এমানয়েল ম্যাক্রোঁ ২৮ দশমিক ১ থেকে ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে লে পেন পেয়েছেন ২৩ দশমিক ৩ থেকে ২৪ দশমিক ৪ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন জ্যা-লুক মেলেনচন, তিনি পেয়েছেন ২০ শতাংশ ভোট।

প্রথম পর্বের নির্বাচনে এ দুই প্রার্থী ২৪ এপ্রিলের রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হলেন। সেদিনের ভোটেই চূড়ান্ত হবে আগামীতে কে হবেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে, প্রথম ধাপে জয়ী হওয়া ম্যাক্রোঁ সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, কোনো ভুল করা যাবে না, এখনো কিছুই নির্ধারিত হয়নি। অপরদিকে, লে পেন ম্যাক্রোঁ বিরোধী প্রত্যেক ভোটারকে তার পক্ষে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য