,

কিয়েভের কাছে ১২০০ মরদেহ উদ্ধার: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রোববার এক হাজার দুশ’র বেশি মরদেহ পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে।

আরও আক্রমণের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে লোকজন পালিয়ে যাচ্ছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে রোববার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে দুজনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগৌবভ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাত্র একদিন আগেই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে এক শিশুসহ ১০ বেসামরিক নিহত হয়। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেন দাবি করেছে, কিয়েভের আশেপাশের বেশিরভাগ শহর এবং গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এদিকে দেশটিতে বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া এবং বেসামরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩০ মাইল দূরের মাকারিভ শহর থেকে ১৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে শহরের মেয়র ভাদিম টোকার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আমরা ১৩২ জন বেসামরিক লোকের মরদেহ উদ্ধার করেছি। এদের সবাইকে রাশিয়ার দানবরা (রুশ সেনা) হত্যা করেছে।

অপরদিকে প্রায় ১০ লাখ বাসিন্দার বৃহত্তম বাণিজ্যিক শহর ডিপ্রতে রাশিয়ার রকেট বর্ষণে স্থানীয় বিমানবন্দর প্রায় ধ্বংস হয়ে গেছে। কতজন হতাহত হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য