,

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ মাদক মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মৃত মোস্তফা কামাল (৩৭) জামালপুরের মাদারগঞ্জ থানার ফাজিলপুর এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেলার মো. আবু সায়েম বলেন, আশুলিয়া থানার মাদক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে বন্দি ছিলেন মোস্তফা কামাল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল মারা যান।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ২৬ আগস্ট তাকে এই কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য