,

দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ বর্তমান সরকারের পতন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর সাতারকুলের মাদানী এভিনিউতে গ্রীনভিল আউটডোরসে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। ইফতারে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত বিএনপির ছয় শতাধিক অধিক নেতা-কর্মী গুম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সহস্রাধিক বিএনপির নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আজকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাদের সবার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ .. এই রকম একটা অবস্থা।

এ সময় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংক্ষিপ্ত সভায় গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যরাও তাদের স্বজনকে ফিরে পাওয়ার আকুতির কথা প্রকাশ করেন। ইফতারের পর গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার দেয়া হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিএনপির মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মীর নাসির, আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন আহমেদ মনি, সৈয়দ মাহবুব হোসেনসহ মহানগর উত্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না