,

উত্তরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে রফিকুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : উত্তরা প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদের সভাপতির দায়িত্ব নিলেন দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মো. রফিকুল ইসলাম। রোববার আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল শেষে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলা উদ্দিন আল সোহেল, ঐক্যবদ্ধ উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়কসহ কমিটির সদস্য, উত্তরা ও জাতীয় পর্যায়ে কর্মরত শতাধিক সাংবাদিক।

এর আগে, প্রথম বারের নির্বাচনে সভাপতি পদে দু’জন সমান ভোট পাওয়ায় কার্যকাল মেয়াদ (১ বছর) দুই ভাগ করা হয়। প্রথম মেয়াদের সভাপতি ছয় মাসের দায়িত্ব শেষ করেছেন। তাই দ্বিতীয় মেয়াদের সভাপতি হিসেবে রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহত্তর উত্তরার সাতটি থানার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন উত্তরা প্রেসক্লাবের নির্বাচনের পর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতারা দুই সভাপতির দায়িত্ব ভাগ করে দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য