,

বিজ্ঞাপনে জুটি বাধলেন নিপুণ-ইমন

news-image

বিনোদন প্রতিবেদক : শিল্পী সমিতির নির্বাচনের পর প্রথম একসঙ্গে শুটিংয়ে অংশ নিলেন  চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা নিপুণ। একটি সরিষার তেলের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তারা।

শুটিং থেকে ইমন জানান, শনিবার সকাল থেকে তার নিজ এলাকা নরসিংদীতে নিপুণকে নিয়ে শুটিং করছেন।

তিনি বলেন, খুব ভালো লাগছে। নিপুণকে নিয়ে শুটিং করছি জেনে স্থানীয় বহু মানুষ আমাদের দেখতে আসছেন। দুই বছর পর আমরা একসাথে কাজ করছি। শুটিংও করছি আমার নিজের একালায়। এ কারণে নিজেদের প্রোডাকশন মনে হচ্ছে। আমরা সবাই খুব এনজয় করে কাজটি করছি।

শাহীন কবির টুটুলের পরিচালনায় ‘এই তো প্রেম’ ছবিতে ইমন-নিপুণ জুটি বেঁধেছিলেন। সঙ্গে ছিলেন নিরব। পরে ইমন-নিপুণ একসঙ্গে সিনেমা না করলেও একটি প্রসাধনীর বিজ্ঞাপন করেছিলেন।

তখন থেকে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সেই সূত্রে আগের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে থাকলেও এবার নিপুণের প্যানেলে যোগ দিয়েছিলেন ইমন। বিপুল ভোটে তিনি নির্বাচিত হন।

তিনি জানান, শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য