,

ভিনগ্রহীর সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা!

news-image

অনলাইন ডেস্ক : ভিনগ্রহীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। পেন্টাগনের একটি রিপোর্ট অনুযায়ী, ভিনগ্রহীরা নাকি বেশ কয়েকজন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। কিন্তু অন্তঃসত্ত্বা হয়েছেন একজনই। বাকিদের শরীরে নাকি পাওয়া গেছে শারীরিক ঘনিষ্ঠতার চিহ্ন! ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইউএফও বা অজানা উড়ন্ত যান নিয়ে মানুষের মনে কৌতুহলের শেষ নেই। কল্পবিজ্ঞানের সীমা ছাড়িয়ে তা বিশ্বের একটি বড় অংশের মানুষের বিশ্বাসেও ঢুকে পড়েছে। ভিনগ্রহীরা এই সব যানে নাকি নিয়মিত পৃথিবীতে আসে এবং কখনও কখনও মানুষের সঙ্গে যোগাযোগও স্থাপন করে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা সংস্থার প্রকাশিত দেড় হাজার পৃষ্ঠার রিপোর্ট অনুযায়ী, ভিনগ্রহী নয়, বরং এক ইউএফও-র সঙ্গে মোলাকাতেই নাকি নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অনেকেই ঘটনাটি আজগুবি বলে মনে করলেও আমেরিকার বেশ কিছু গবেষণা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। ওই নারী যে অজানা উড়ন্ত যানের সংস্পর্শে এসেছিলেন, তার নাকি কিছু সাক্ষীও রয়েছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি। অনেকের মতে, কয়েকটি অসংলগ্ন ঘটনাকে জুড়ে দিয়ে জনতার নজর কাড়তেই এসব আজগুবি গল্প রটানো হচ্ছে। বায়ুবাহিত কোনও রোগ অথবা রোদের কারণে সৃষ্ট দাগকেই বিভিন্ন নারীর দেহে প্রাপ্ত তথাকথিত শারীরিক ঘনিষ্ঠতার চিহ্ন বলে দাবি করা হচ্ছে। তবে ওই নারী কীভাবে এবং কোথায় ভিনগ্রহীর সঙ্গে মিলিত হয়েছেন, তার কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য