,

ইফতারে রাখতে পারেন স্বাস্থ্যকর ওটস কাটলেট

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে ওটস-এর বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে ওটস-এর নানা রেসিপি বানানোর চেষ্টায় থাকেন, স্বাদে চান ভিন্নতা, তাদের জন্য আজকের রেসিপি ওটস কাটলেট। এটি খেতেও দারুণ। আজই ইফতারে রাখতে পারেন রেসিপিটি। চলুন জেনে নিই এই মজার ও স্বাস্থ্যকর রেসিপিটি কিভাবে বানানো যায়।

|আরো খবর
ইফতারে বানিয়ে ফেলতে পারেন মজাদার হালিম
ইফতার সামগ্রীর দাম চড়া
ইফতারে ধনী-গরিব এক কাতারে
যা যা লাগবে

১. ওটস- ১ কাপ

২. আলু- মাঝারি সাইজের ২টি

৩. গাজর- মাঝারি সাইজের ১ টি

৪. কাঁচামরিচ- ২ টি

৫. আদা- ১/২ টেবিল চামচ

৬. ধনেপাতা- ২ টেবিল চামচ

৭. হলুদ গুড়া- ১ চা চামচ

৮. জিরা গুড়া- ১ চা চামচ

৯. গরম মশলা- ১ টেবিল চামচ

১০. লেবুর রস- ১ টেবিল চামচ

১১. লবণ- স্বাদমতো

১২. ময়দা- ২ টেবিল চামচ

১৩. তেল- পরিমাণমতো

১৪. পানি- ১/৪ কাপ।

এছাড়াও কোটিং এর জন্য মুড়ির গুড়া কিংবা ওটস এর গুড়া ব্যবহার করতে পারেন।

যেভাবে বানাবেন

প্রথমেই আলু ও গাজর সেদ্ধ করে নিন। গাজর সেদ্ধ না করে গ্রেট করেও নিতে পারেন। ওটস হালকা আঁচে হালকা বাদামী রঙ হওয়া পর্যন্ত রোস্ট করে নিন। খেয়াল রাখুন যাতে না পুড়ে যায়।

আলু, গাজর, কাঁচা মরিচ অন্যসব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিন। স্বাদ বাড়ানোর জন্য ইচ্ছামতো মাংসও দিতে পারেন।

হালকা কিংবা বেশি নরম হয়ে গেলে ময়দার পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। মুড়ি কিংবা ওটস দিয়ে কোটিং করে তেলে ভেজে নিন।

গরম গরম টমেটো সস, চিলি সস দিয়ে পরিবেশন করুন মজাদার ওটস কাটলেট।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়