,

দুদক পরিচালক জুলফিকার আলী আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার সহকর্মী ও দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলফিকার আলী ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন দুদক পরিচালক মো. জুলফিকার আলী। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ভারতের হায়দরাবাদে চিকিৎসা নেন।

জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে ১৯৯৫ সালে যোগ দেন মো. জুলফিকার আলী। ২০০৭ সালে উপপরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি পান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য