,

প্রকাশ্যে শাকিব-পূজার রসায়ন (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। আসছে ঈদে মুক্তি পাওয়া তালিকায় রয়েছে এটি। আর তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে ‘গলুই’ শুরু করলো তাদের প্রচারণা। প্রকাশিত হলো এর প্রথম টিজার।

টিওটি ফিল্মসের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ করা হয়। একই সঙ্গে শাকিব ও পূজার অফিসিয়াল ফেসবুক পেজেও টিজারটি প্রকাশ করা হয়। ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে নায়ক-নায়িকার রসায়নে মুগ্ধ দর্শকরা।

এর আগে কানাঘুষা ছিল, দুজনের বয়সে পার্থক্য দ্বিগুণ। এ কারণে তাদের রসায়ন আদৌ জমবে কিনা? তবে টিজারে পাল্টে গেল সবকিছু। বয়সের ব্যবধান কাটিয়ে শাকিব-পূজার রসায়ন বেশ জমেছে। গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্পের আভাস মিললো এতে। আছে ঐতিহ্যের ছোঁয়াও।

সিনেমাটির নির্মাতা এসএ হক অলিক বলেন, ‘গতকাল আমরা ছবির প্রথম টিচার প্রকাশ করলাম। এরপর আগামী ৯ এপ্রিল হাবিব ওয়াহিদের গাওয়া “জমবে মেলা” নামে বৈশাখের গানটি অবমুক্ত হবে। এর ৪-৫দিন পরেই ইমরান-কনার গাওয়ার বৃষ্টি নিয়ে আরেকটি গান আসবে। এভাবেই আমরা ছবিটিকে এগিয়ে নিয়ে যাবো।’

রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। এই প্রযোজকের ভাষ্য, ‘অনুদানের পাশাপাশি বড় ধরনের ইনভেস্ট করা হয়েছে এ ছবিতে। তাই আমরা উৎসবেই এটি মুক্তি দিতে চাই। রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে আসবে।’

সিনেমায় শাকিব-পূজার পাশাপাশি আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। দুজনেই বেড়ে উঠেছেন একই এলাকায়।

https://scontent.fdac134-1.fna.fbcdn.net

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য