,

বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মতিঝিল এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, মতিঝিল থানায় দারেরকৃত নাশকতার মামলায় (গাড়ি পোড়ানো, ভাঙচুর ও অগ্নিসংযোগ) মামলায় ইশারককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনামুল হক মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। এই মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মতিঝিল থানায় রাখা হয়েছে।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।’

প্রসঙ্গত, ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এ ছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্যও তিনি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন ইশরাক।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা