,

ঈদ সামনে রেখে সড়ক মেরামতের নির্দেশ মন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ ও বর্ষা মৌসুম সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ এপ্রিল) সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাদের সাথে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।

দায়সারা ভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয় সেদিকে কঠোর ভাবে মনিটরিং করতে হবে।

এসময় এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোন ধরনের ভোগান্তি না হয় সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সভায় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ অন্যন্য কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য