,

ব্যর্থতা ঢাকতেই নেতাকর্মীদের কারাগারে আটকে রাখছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতা কর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ‘ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানায় মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি কর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুল প্রত্যেককে আদালত কর্তৃক দুই বছর দুই মাস করে সাজা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে বেপরোয়া হয়ে গেছে। আর এরই অংশ হিসেবে নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুল প্রত্যেককে আদালত কর্তৃক দুই বছর দুই মাস করে সাজা হয়েছে। তবে সরকারের অপকর্ম ও ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

দেশের আইন ও আদালত সবকিছুই এখন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নির্দেশ মোতাবেক চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আইন, আদালতকে হাতিয়ার বানিয়েছে। দেশ এখন চলছে সম্পূর্ণরুপে ফ্যাসিবাদী কায়দায়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং আদালত কর্তৃক কারাদন্ডাদেশ প্রদানের মাধ্যমে দেশে জুলুমের শাসন চালানো হচ্ছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুলের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির জোর দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা