,

জনগণকে রাস্তায় নামার আহ্বান রিজভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে সারাদেশের জনগণকে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রথম রোজাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। ধর্মপ্রাণ মুসলমানরা গ্যাস না থাকার কারণে ইফতার তৈরি করতে পারেনি। মানুষের মধ্যে হাহাকার চলছে। এটার মূল কারণ হলো এই সরকার দেশের জনগণ যে কষ্টে আছে- তা ভ্রুক্ষেপ করে না। তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। আর দেশে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা এবং পানি সমস্যার কারণে মানুষ হাহাকার করছে।

রুহুল কবির রিজভী বলেন, এই রমজান মাসেও আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা বলতে কোনো জুড়ি নেই। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলেন। কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছেন- ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। উনারা তো আলো পৌঁছে দেয়নি- তারা পৌঁছে দিয়েছে অন্ধকার।

সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা