,

ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ভোটাধিকার ফিরে পাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ৬ এপ্রিল ভোটার তালিকা হালনাগাদে তার নাম উঠে আসবে বলে জানিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র।

জানা গেছে, প্রযোজক ও পরিবেশক সমিতিতে তার কাগজপত্রে যে ঝামেলা ছিল তা ঠিক করে আপিল করেন শাকিব খান। এখন আর তার কাগজে ঝামেলা নেই। ভোটার তালিকা হালনাগাদে তার নাম এলে ভোট দিতে আর কোনো বাধা থাকবে না এই চিত্রনায়কের।

বিষয়টি নিয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ বিকেলে সমিতির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তখন সব বলতে পারব।’

এর আগে গত মাসের ২৫ তারিখ নিয়ম না মানায় শাকিবের ভোটাধিকার বাতিল করা করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি। সে সময়ই জানানো হয়, শাকিব আপিল করার সুযোগ পাবেন।

গত বছরের মার্চ থেকে এই সমিতি নেতৃত্বশূন্য। যা দেখভাল করছেন প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন অনু‌ষ্ঠিত হবে।

শাকিব খান শিল্পীর পাশাপা‌শি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তিনি চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। তার এসকে ফিল্মসের ব্যানারে সর্বশেষ এসেছে ‘বীর’ সিনেমা‌টি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না