,

টিপ নিয়ে পুরুষদের ‘খোঁচা’ তসলিমা নাসরিনের

news-image

অনলাইন ডেস্ক : টিপ পরায়’ রাজধানীতে লতা সমাদ্দার নামে এক শিক্ষিকাকে পুলিশ সদস্যের হেনস্তার প্রতিবাদে সরব হয়েছেন সচেতন নাগরিকরা। সেই প্রতিবাদে সামিল হয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও। টিপ বিতর্কে পুরুষদের ‘খোঁচা’ দিয়েছেন তিনি।

গতকাল রোববার রাতে ফেসবুক অ্যাকাউন্টে নিজের টিপ পরা একাধিক ছবি পোস্ট করে তসলিমা লিখেছেন, ‘টিপ টিপ টিপ’। মেয়েরা কত রকমভাবেই না সাজতে পারে। বেচারা ছেলেদের সাজগোজের তেমন কিছু নেই। নানা রকম অলংকার, শাড়ি, মিনি স্কার্ট, হাই হিল, এমনকি টিপটাও পরতে পারে না।’

গত শনিবার টিপ পরে কর্মস্থলে যাওয়ার পথে হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিবাদ চলছে। ফেসবুকে নারীরা টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। সংখ্যায় খুব বেশি না হলেও প্রতিবাদে সামিল হয়েছেন পুরুষরাও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য