,

গ্যাস না থাকায় মানুষ হাহাকার করছে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : রমাজানের প্রথমদিনই রাজধানীর বেশিভাগ এলাকায় গ্যাস না থাকায় ধর্মপ্রাণ মুসলমানরা ভালোভাবে ইফতার তৈরি করতে পারেনি। এতে মানুষের মধ্যে হাহাকার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশের জনগণ যে কষ্টে আছে, তা দেখার সময় নেই সরকারের। তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। এদিকে জনগণ গ্যাস, বিদ্যু ও পানির সমস্যায় হাহাকার করছে। এই রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা বলা ছাড়ছে না। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে। কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। তারা তো আলো পৌঁছে দেয়নি, তারা পৌঁছে দিয়েছে অন্ধকার।’

সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার আজ উৎসবে মেতে উঠেছে। দেশের বাইরে থেকে শিল্পী এনে নাচ-গান করছে। যেখানে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকেন। আর দেশের জনগণ আধাবেলা না খেয়ে আছেন। তাদের কোনো খোঁজ রাখে না সরকার। এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে সারা দেশের জনগণকে রাস্তায় নামতে হবে।

সংবাদ সম্মেলনে দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য