,

‘এই মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে মতবিরোধ তৈরি আত্মঘাতী হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ তৈরি করলে তা হবে আত্মঘাতী, যা কেবলমাত্র স্বৈরাচার সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে সহায়ক হবে। ’ আজ সোমবার দলটির কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তোপখানা নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মান্না বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ২০১৮ সালের ভোটবিহীন নির্বাচন এবং ২০১৮ সালের মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন তার প্রমাণ। অবৈধ ক্ষমতাসীন সরকার গত ১৩ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে৷ তারা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে, রাষ্ট্রের সকল সাংবাবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, লুটপাট-দূর্নীতির মহোৎসব চালাচ্ছে।’

তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রথম প্রয়োজন সকল বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করা৷ নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হবে তা আন্দোলনকারী শক্তি আলোচনার মাধ্যমে ঠিক করবে।’

নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন বলে উল্লেখ করেন মান্না। তিনি আরও বলেন, ‘নাগরিক ঐক্য মনে করে বর্তমান স্বৈরাচার সরকারের পদত্যাগের পর এমন একটি সরকার গঠন করতে হবে যারা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরকে ঢেলে সাজাবে, দুর্নীতি রোধ করবে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার উপযোগী করবে; সর্বোপরি জনগণের সাংবিধানিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেবে।কেবলমাত্র তখনই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। ’

‘তদুপরি বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারকে অপসারণ করতে প্রয়োজন সকল বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন নিশ্চিত করে আন্দোলনকারী শক্তি পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তী সরকারের কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ তৈরি করলে তা হবে আত্মঘাতী, যা কেবলমাত্র স্বৈরাচার সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে সহায়ক হবে’, যোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য