,

বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ছবি দেখে আমি মর্মাহত : জাতিসংঘ মহাসচিব

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানীর কিয়েভের নিকটবর্তী বুচা শহরে রুশ সেনাবাহিনীর চালানো ‘গণহত্যার’ বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জাতিসংঘপ্রধান বলেছেন, ‘বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ছবি দেখে আমি গভীরভাবে মর্মাহত।’

তিনি আরও বলেন, এ ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত, কার্যকর জবাবদিহিতার দিকে পরিচালিত করবে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া, এমন সম্ভাবনা উত্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা স্পষ্টভাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সেইসঙ্গে সব মরদেহ তুলে ও শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা উচিত। এতে হত্যাকাণ্ডের জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিতে সঠিক কারণ বের করা যায়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন, রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা কিয়েভ অঞ্চলের একটি শহর থেকে তারা এ পর্যন্ত ৪১০ মরদেহ উদ্ধার করেছেন। তিনি জানান, ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০টি মরদেহ পরীক্ষা করেছেন।

এমন ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তীব্র নিন্দা জানিয়ে রাশিয়াকে জবাদিহির আওতায় আনার দাবি তুলেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য