,

রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদমান সাকিব (৩১) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানচালক সজীব নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সজীব বলেন, ভোরে রামপুরা টিভি সেন্টারের চার নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় ওই পথচারী রাস্তা দিয়ে দৌঁড় দেন। এ সময় ট্রাকের সামনে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কাভার্ডভ্যানটি রামপুরা থানা পুলিশ জব্দ করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য