,

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত অন্তত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

রোববার স্থানীয় সময় ভোরের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে। স্যাক্রামেন্টো পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বার লোকজনে পরিপূর্ণ ছিল- এমন সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হয়। লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠায়।

স্যাক্রামেন্টো পুলিশ এক টুইটে বলেছে, কর্মকর্তারা গুলিতে হতাহতের শিকার ১৫ জনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্যাক্রামেন্টো পুলিশের প্রধান ক্যাথি লেস্টার বলেছেন, ওই এলাকায় টহল দেওয়ার সময় গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ।

পরে ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে ছোটাছুটি করে পালিয়ে যেতে দেখা যায়। সেখানে ৬ জনের লাশ সড়কে পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তবে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে জিম্মায় নেয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। লেস্টার বলেছেন, এটি সত্যিই মর্মান্তিক পরিস্থিতি। ক্যালিফোর্নিয়া পুলিশের এই কর্মকর্তা বলেছেন, তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। সন্দেহভাজন অভিযুক্তদের শনাক্তে কোনো ধরনের তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গোলাগুলির এই ঘটনা স্থানীয় সময় রোববার রাত প্রায় ২টার দিকে স্যাক্রামেন্টোর ১০তম ও কে স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় ঘটেছে। গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর ৯ ও ১৩ নম্বর সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য